সুইজারল্যান্ডের জেনেভায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

সুইজারল্যান্ডের জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। ১৭ মার্চ রবিবার জেনেভাস্থ জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসানের সভাপতিত্বে এবং সেকেন্ড সেক্রেটারি ২ বাকি বিল্লাহর উপস্থাপনায় দূতাবাস প্রাঙ্গণে দিবসটি উপলক্ষ্যে সন্ধ্যায় এক আলোচনা সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং জাতির জনকের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন ইকনোমিক মিনিস্টার সুপ্রিয় কুমার কুণ্ড, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর তৌফিক ইসলাম শাতিল, পররাষ্ট্র মন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর দেবপ্রিয় চক্রবর্তী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সিলর হেড অফ চেনচেলরি এমদাদুল ইসলাম চৌধুরী। বঙ্গবন্ধুর ওপর লিখিত কবিতা আবৃত্তি করেন ফার্স্ট সেক্রেটারি আব্দুল ওয়াদুদ আকন্দ। এরপর বঙ্গবন্ধুর জীবনীর একটি প্রামান্য চলচিত্র প্রদর্শন করানো হয়।

 

Manual6 Ad Code

বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন জেনেভা বাংলাদেশ ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু পরিষদ সুইজারল্যান্ডের সাবেক সভাপতি ও বর্তমান সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান, সুইজারল্যাণ্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খান দুলাল, আওয়ামী নেতা কামাল হোসেন, নজরুল জমাদার প্রমুখ। রাষ্ট্রদূত শামীম আহসান তার বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং নতুন প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর চেতনাকে ছড়িয়ে দেবার আহ্বান জানান ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পথ পরিক্রমায় সংঘটিত বিভিন্ন রক্তক্ষয়ী সংগ্রামের সঠিক ইতিহাস এবং বাঙালির স্বকীয় ঐতিহ্য ও সংস্কৃতি সম্পর্কে আগামী প্রজন্মকে অবহিত করতে বলেন।

Manual4 Ad Code

 

সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল খান তার বক্তব্যে বঙ্গবন্ধুর সপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান এবং প্রবাসের নুতন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতি ধরে রাখতে এবং সেইসঙ্গে বঙ্গবন্ধুর জীবনের ইতিহাস জানতে সব মাতা-পিতার ভূমিকার ওপর গুরুত্ব দেন। গত কয়েক বছর যাবৎ জেনেভস্থ বাংলাদেশ মিশন কর্তৃক শিশু কিশোরদের জন্য অংকন, বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনকে অভিনন্দন জানান এবং এজন্য ধন্যবাদ জানান রাষ্ট্রদূত শামীম আহসানকে।

 

Manual8 Ad Code

দিবসটি উপলক্ষ্যে শিশু-কিশোরদের জন্য অংকনসহ বিভিন্ন প্রতিযোগিতার আযোজন করা হয়। রাষ্ট্রদূত প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন। পরিশেষে আবুবকর মোল্লার পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারসহ বাংলার স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের সব শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশ স্থায়ী মিশনের কর্মকর্তা-কর্মচারী এবং শিশু কিশোরসহ প্রচুর প্রবাসীরা এ অনুষ্ঠানে যোগ দেন।

 

আরও পড়ুন: টাকার জন্য খুন করে লাশ গুম, নিহতের স্ত্রীকেও হত্যার পরিকল্পনা

 

এসময় উপস্থিত ছিলেন সুইজারল্যান্ড আওয়ামী লীগেরসহ সভাপতি অরুন বরুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ কামরুজ্জামান ও গবেষণা সম্পাদক গৌরীচরন সসীম।

 

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্লাবের সভাপতি আমজাদ চৌধুরী ও সাবেক সভাপতি আশরাফুল ইসলাম আজাদসহ আরো অনেকে।

 

স্থির ও চলচ্চিত্রের বিভিন্ন দায়িত্ব পালন করেছেন সুইজারল্যাণ্ড আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দীন। প্রতিবারের মত এবারেও দেশীয় খাবার ও মিষ্টি ভোজের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code