স্পেন সেচ্ছাসেবকদলের নতুন কমিটি : শিপার সভাপতি , আসাদ সেক্রেটারী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

কবির আল মাহমুদ, স্পেন: বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল স্পেন শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার (১৯অক্টোবর) মধ্য রাতে স্পেন যুবদল কর্তৃক আয়োজিত প্রতিবাদ সভায় স্পেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে স্পেন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মনু নব গঠিত কমিটির গোষণা দেন।
স্পেন সেচ্ছাসেবকদলের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন শিপার আহমদ (জেন্স শিপার), এবং সাধারণ সম্পাদক আসাদ আলী।
নতুন এ কমিটিতে জ্যেষ্ঠ সহ সভাপতি হয়েছেন মিজানুর রহমান স্বপন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত শুভ এবং সাংগঠনিক সম্পাদক সুজন মল্লিক।
এই আংশিক কমিটি আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে অনুমোদনের জন্য পেশ করবে।

Manual8 Ad Code

এসময় স্পেন বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন স্পেন বিএনপির সিনিয়র সহ সভাপতি নূর হোসেন পাটোয়ারী, সৈয়দ মাসুদুর রহমান নাসিম, এস এম আহমেদ মনির, সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদক আবু জাফর রাসেল, জয়নাল আবেদীন রানা, জাহিদ হাসান, শহিদুল ইসলাম, স্পেন যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ইব্রাহিম প্রমুখ।
এসময় স্পেন সেচ্ছাসেবকদলের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, স্পেন সেচ্ছাসেবকদলের নব নির্বাচিত সভাপতি শিপার আহমেদ (জেন্স শিপার) এর বাড়ী সিলেটের মৌলভীবাজারে, সাধারণ সম্পাদক আসাদ আলীর বাড়ী সিলেটের কানাইঘাট উপজেলায়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code