সোনালী ব্যাংকের শিল্প ভবন শাখা লকডাউন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ব্যাংক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় রাজধানীর দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকটির ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান।

Manual8 Ad Code

তিনি জানান, ব্যাংকের শিল্প ভবন কর্পোরেট শাখার এক কর্মকর্তার কোভিড-১৯ পজেটিভ পাওয়া গেছে। তাই শাখাটি বন্ধ রাখা হয়েছে। যে কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার সঙ্গে আরো চার কর্মী ছিলেন। তারাসহ শাখার সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন আপাতত ব্যাংকের শাখাটি বন্ধ থাকবে। বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় হবে বলে জানান তিনি।

Manual7 Ad Code

এর আগে অগ্রণী ব্যাংকের প্রধান শাখার এক কর্মকর্তার করোনার সন্দেহে ওই শাখাটি লকডাউন করা হয়। পরে পরীক্ষায় করোনা নেগেটিভ এলে লোকডাউন প্রত্যাহার করা হয়েছে। এর বাইরে ব্যাংক এশিয়া ও মার্কেন্টাইল ব্যাংকের শাখাও বন্ধ হয়েছে। বেশ কয়েকজ ব্যাংকারের করোনার আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code