সৌদি তেল স্থাপনায় হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের একটি তেল স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। সংগঠনটি জানিয়েছে, সৌদি শহর জিজানের দক্ষিণের একটি শিল্প ভবনে এই তেল স্থাপনায় হামলা চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে। হুথি বিদ্রোহীরা দাবি করেছে, তাদের হামলায় কয়েক ডজন সৌদি সামরিক কর্মকর্তা আহত ও নিহত হয়েছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়া এক বিবৃতিতে হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন। হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট সোমবার জানিয়েছেন, হুথিদের ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র ও বোমাবাহী ছয়টি ড্রোন ধ্বংস করেছে তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code