স্ট্রোক পরবর্তী পুনর্বাসন সেবায় ফিজিওথেরাপির বিকল্প নেই : ডেপুটি স্পিকার

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual3 Ad Code

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো: ফজলে রাব্বী মিয়া বলেছেন, স্ট্রোক পরবর্তী পুনর্বাসন চিকিৎসাসেবার ক্ষেত্রে ফিজিওথেরাপীর বিকল্প নেই। কিন্তু স্বাস্থ্য বিভাগে ফিজিওথেরাপির বিষয়ে সচেতনতা কম। এ ধরনের চিকিৎসা পদ্ধতির উন্নয়ন ও প্রসারের জন্য তিনি স্বাস্থ্য বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিডি মিলনায়তনে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) আয়োজিত ‘ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় তথ্যপ্রযুক্তির গুরুত্ব’ শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

Manual1 Ad Code

অ্যাসোসিয়েশনের সভাপতি সহযোগী অধ্যাপক নাসিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক ডা: গোলাম রাব্বানীসহ অন্যরা বক্তব্য রাখেন।

Manual3 Ad Code

ডেপুটি স্পিকার এর আগে বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের ডাটাবেজ উদ্বোধন করেন।

Manual5 Ad Code

ফিজিওথেরাপিস্টদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ফিজিওথেরাপির মাধ্যমে চিকিৎসাসেবা শুধু রাজধানী ও অন্যান্য বড় শহরকেন্দ্রিক হলে চলবে না। প্রত্যন্ত অঞ্চলে এধরনের চিকিৎসাসেবার ক্ষেত্র আরো বেশি সম্প্রসারিত করতে হবে।

তিনি বলেন, আপনারা স্ট্রোক পরবর্তী পূনর্বাসন চিকিৎসার মাধ্যমে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। কিন্তু শুধুমাত্র বিত্তবানদের এ সেবা দিলে চলবে না। দেশের দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্যও আপনাদের সেবার ক্ষেত্র সম্প্রসারিত করতে হবে। স্বাস্থ্যসেবাকে আপনারা শুধু পেশাগত দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না। জনগণের প্রতি আপনাদের একটি সামাজিক ও মানবিক দায়বদ্ধতাও রয়েছে। এদেশের আপামর জনসাধারণের চিকিৎসাসেবায় আপনারা আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করবেন বলে আমি বিশ্বাস করি।

Manual3 Ad Code

ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যবান্ধব সরকার। চিকিৎসাসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে দেশে কমিনিউটি ক্লিনিক স্থাপন করে সরকার চিকিৎসা ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এনেছে। প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নেও সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এসময় তিনি দেশের স্বাস্থ্যখাতসহ অন্যান্য সকল খাতে ব্যাপক সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে বর্তমান সরকারকে পুনরায় ক্ষমতায় আনতে দেশবাসীর প্রতি আহবান জানিয়ে বলেন, বর্তমান সরকার ক্ষমতায় না এলে দেশের সব উন্নয়ন প্রকল্প মুখ থুবরে পড়ে থাকবে। তাই দেশ ও জাতির স্বার্থে আওয়ামী লীগ সরকারকেই ক্ষমতায় থাকা দরকার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code