স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবে চায় বিএনপি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ  স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ১ মার্চ থেকে বছরব্যাপী কর্মসূচি পালন করবে বিএনপি। সুবর্ণজয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠানে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অতিথি হিসেবে চায় দলটি।

Manual3 Ad Code

 

শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দাওয়াতপত্র দিতে যান। প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উদযাপন কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার এবং সুবর্ণজয়ন্তী উদযাপন প্রচার কমিটির সদস্য সচিব ও দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

Manual8 Ad Code

 

প্রধানমন্ত্রীর পক্ষে দাওয়াত কার্ড গ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য এবিএম রিয়াজুল করিম কাওসার এবং অফিস সহকারী মাসুদ আহমেদ।

 

প্রতিনিধি দলের সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য দাওয়াত কার্ড দিয়ে এসেছি। আমরা আশা করছি প্রধানমন্ত্রী আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।’

Manual2 Ad Code

 

এর আগে বিকেল সাড়ে ৫টায় দলীয় কার্যালয় থেকে বিএনপির প্রতিনিধি দলটি ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়।

 

Manual4 Ad Code

 

 

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code