৩০০ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাপা : জি এম কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট : জাতীয় পার্টি (জাপা) আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এমপি।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৫ মে) বেলা ১১টায় বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

Manual5 Ad Code

জি এম কাদের বলেন, জাতীয় পার্টিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা হচ্ছে। এ ছাড়া সফলভাবে কাউন্সিল করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আগামী নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনী এলাকায় কাজ করছেন বলেও জানান তিনি।

সাংবাদিকদের অন্য প্রশ্নের জবাবে জাপা চেয়ারম্যান বলেন, নির্বাচনকালীন পরিস্থিতি এবং সাধারণ মানুষের প্রত্যাশা বিবেচনা করে নির্বাচনে জোট গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

Manual2 Ad Code

বিএনপির নির্বাচনকালে সরকার ব্যবস্থার দাবি প্রসঙ্গে জি এম কাদের বলেন, সংবিধান পরিবর্তনে সরকারের সমর্থন লাগে, তাছাড়া সম্ভব নয়। আর আন্দোলনের মাধ্যমে বিএনপি দাবি আদায় করবে-এ বিষয়ে দলটির ওপর সাধারণ মানুষের আস্থা নেই।

Manual2 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এমপি, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, গোলাম কিবরিয়া টিপু এমপি, প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code