স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: উৎক্ষেপণযোগ্য প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্তের কথা জানিয়েছে দুই মার্কিন কর্মকর্তা। তাদের দাবি, পুরোপুরি ধ্বংস না হলেও সামান্য ক্ষতি হয়েছে। খবর রয়টার্স।

Manual4 Ad Code

নাম না প্রকাশের শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, ওয়াশিংটন ও কিয়েভ ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত প্রতিরক্ষা ব্যবস্থা মেরামতের সবচেয়ে ভালো উপায় কী হতে পারে, এ বিষয়ে আলোচনা শুরু করেছে। তিনি জানান, এ মুহূর্তে ধারণা করা হচ্ছে, কোথাও স্থানান্তর না করে ইউক্রেনেই এটি মেরামত সম্ভব।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার দাবি করে, ইউক্রেনে একটি মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে তাদের হামলায়। রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন বলেছে, হাইপারসনিক কিঞ্জাল ক্ষেপণাস্ত্র দিয়ে রাজধানী কিয়েভে হামলা চালানো হয়।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code