হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

লেখক: Rumie
প্রকাশ: ৪ সপ্তাহ আগে

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট : হবিগঞ্জের নবীগঞ্জে হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে পরাছ মিয়া (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। বুধবার (১ এপ্রিল) উপজেলার ছোট ভাকৈর গ্রামের হওলাঘর হাওরে এ দুর্ঘটনা ঘটে। নিহত পরাছ মিয়া এই গ্রামের আব্দুল মতলিবের ছেলে। স্থানীয়রা জানান, সকালে হওলাঘর হাওরে গরুর জন্য ঘাস কাটতে যান পরাছ মিয়াসহ ৫-৬ জন। হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান পরাছ মিয়া। আহত হন সঙ্গে থাকা তিন জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন। নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code