ঈদের আগে বঙ্গবাজারে অস্থায়ী দোকান বসবে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ: কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঈদের আগে অস্থায়ীভাবে ব্যবসা করার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেন, ‘এই জায়গা পরিষ্কার করে দিলে ব্যবসায়ীরা অস্থায়ীভাবে বসেও যদি ঈদের আগে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারেন, সেটিই ভালো। পুরোটা তো রিকভার করা যাবে না। কিছুটা যদি রিকভার করা যায়।’

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে বঙ্গবাজারের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

সালমান এফ রহমান বলেন, ‘যত দ্রুত সম্ভব এই পোড়াস্তূপ পরিষ্কার করে তাদের বসার ব্যবস্থা করে দেওয়া হবে। কিন্তু এখানে কিছু আইনের ব্যাপার আছে। তাই আইনি প্রক্রিয় শেষ করার আগে এই জায়গা পরিষ্কার করা যাচ্ছে না। আমি এই বিষয়ে ফায়ার সার্ভিসের ডিজি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের সঙ্গে কথা বলবো। আশা করছি আগামী তিন চারদিনের মধ্যে এটি পরিষ্কার হয়ে যাবে।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code