কানাডায় ২৭ মে উদযাপিত হবে ঈদুল আজহা

লেখক: Rumie
প্রকাশ: ৩ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:কানাডার স্থানীয় সময় বুধবার (২৭ মে) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। মাল্টিকালচারাল দেশটিতে বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা একসঙ্গে ঈদের নামাজ আদায় করবেন।ক্যালগেরি শহরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে আকরাম জুম্মা মসজিদে। সেখানে প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় এবং তৃতীয় জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মুসলিম কাউন্সিল অব ক্যালগেরির সিনিয়র ইমাম শেখ জামাল হামমৌদ এবং ইমাম শেখ ইউসুফ ট্রায়া।

এছাড়া বাংলাদেশি কমিউনিটির মসজিদ বিএমআইসিসিতেও ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। সেখানে প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় এবং দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখানে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও রাখা হয়েছে।ক্যালগেরিসহ কানাডার বিভিন্ন শহরে নিজ নিজ কমিউনিটি কেন্দ্র ও মসজিদে ঈদের নামাজ আদায় করবেন মুসলমানরা। প্রবাসী বাংলাদেশিরাও উল্লেখযোগ্য সংখ্যায় এসব জামাতে অংশ নেবেন।

Manual6 Ad Code

উল্লেখ্য, এবারের ঈদের দিনটি কর্মদিবস হওয়ায় অনেকেই সকালে নামাজ আদায় শেষে কর্মস্থলে যোগ দেবেন। আবার কেউ কেউ শহরের বাইরে নির্ধারিত ফার্মে গিয়ে কোরবানি সম্পন্ন করবেন। কানাডায় নির্দিষ্ট স্থানের বাইরে কোরবানি দেওয়ার সুযোগ নেই।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code