পাইলটের ফোন ট্র্যাক করে খোঁজ মিললো নেপালের নিখোঁজ বিমানের

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাঁচ ঘণ্টা পর সন্ধান মিলেছে নেপালের তারা এয়ারের নিখোঁজ উড়োজাহাজের। রবিবার সকাল ৯টা ৫৫ মিনিটে উড্ডয়ন করে বিমানটি। এর ১৫ মিনিটের মাথায় এটি উধাও হয়ে যায়। শেষ পর্যন্ত মুস্তাং জেলার কোয়াংয়ে উড়োজাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে। কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বিমানের পাইলটের মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে তারা এটির অবস্থান সম্পর্কে ধারণা পেয়েছেন। স্থানীয়রা নেপালের সেনাবাহিনীকে জানিয়েছেন, উড়োজাহাজটি মানাপাথি হিমাল ভূমিধসের নিচে লামচে নদীমুখে বিধ্বস্ত হয়েছে।

Manual2 Ad Code

বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারের ছোট্ট বিমানটি নেপালের পর্যটন শহর পোখরা থেকে পশ্চিমের শহর জমসমে যাচ্ছিল। এতে থাকা ২২ আরোহীর মধ্যে চার জন ভারতীয়, তিন জন জাপানি, দুই জন জার্মান ও ১৩ জন নেপালের নাগরিক।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code