দীর্ঘদিন পর মসজিদে একসঙ্গে জুমার নামাজ আদায়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

মহামারী করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে সামাজিক দূরত্ব বজার রেখে সিলেটের মসজিদগুলোতে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। প্রায় একমাস পর আজ শুক্রবার (৮ মে) সাধারণ মুসল্লিরা মসজিদে জামাতে জুমার নামাজ আদায় করার সুযোগ পেলেন।

Manual4 Ad Code

দীর্ঘদিন পর মসজিদে জামাতে নামাজ আদায়ের সুযোগ পেয়ে সিলেটের প্রতিটি মসজিদে ভিড় করেন মুসল্লিরা। হজরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদে একসঙ্গে জুমার নামাজ আদায় করেন হাজারো মানুষ।

Manual2 Ad Code

নগরীর প্রতিটি মসজিদে মুসল্লিদের প্রবেশ ও অজু করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে সংক্রমণ প্রতিরোধে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে দেখা গেছে। সকালে জীবাণুনাশক দিয়ে নগরের মসজিদগুলো ধোয়ামোছা করা হয়।

Manual4 Ad Code

হজরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদে নামাজ পড়তে আসা তানভীর বলেন, ‘সরকারের নির্দেশনা মেনেই মসজিদে নামাজ আদায় করা হয়েছে। করোনা নিয়ে ভয় থাকলেও মসজিদে নামাজ পড়তে এসেছি। কারণ মসজিদ আল্লাহর ঘর।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code