পেনসিলভানিয়া অডিটর জেনারেল পদপ্রার্থী ড. নিনা আহমেদ’র নির্বাচনি ফান্ড রেইজ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

নিউইয়র্ক : পেনসিলভানিয়া থেকে আগামি নভেম্বরে যুক্তরাষ্ট্রের জাতিয় নির্বাচনে অডিটর জেনারেল পদে ডেমোক্রেট দলের টিকিট নিয়ে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ড. নিনা আহমেদ। এই নির্বাচনে ড. নিনা আহমেদকে বিজয়ী করতে স্থানীয় বাংলাদেশি প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। দিন যত ঘনিয়ে আসছে বাংলাদেশিদের মধ্যে নির্বাচনি আমেজের উৎসাহ উদ্দীপনা আরো বেশি জাগিয়ে তুলছে। ড. নিনা আহমেদ’র নির্বাচনি প্রচারের প্রধান সমন্বয়ক ডক্টর ইব্রুল চৌধুরী নিরলস ভাবে দলমত নির্বিশেষে কাজ করে যাচ্ছেন। ডক্টর ইব্রুল এর আহব্বানে সাড়া দিয়ে গত ২৬শে অক্টোবর ফিলাডেলফিয়ার আপারডারবিতে অনুষ্ঠিত হয় ফান্ড রেইজ।

Manual3 Ad Code

অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ সোসাইটি অব পেন্সিল্ভানিয়ার সভাপতি আলতাত মাস বাবুল এবং তাকে সার্বক্ষনিক সহযোগিতা করেন বাংলাদেশ সোসাইটি অব পেন্সিল্ভানিয়ার সেক্রেটারি এবং মিল্ব্ররন বড়ো এর কাউন্সিল্ম্যেন ও ডেমোক্রেট পার্টির ভাইস প্রেসিডেন্ট নুরুল হাসান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন নিনার নির্বাচনি প্রচারের প্রধান সন্মন্নয়ক ডক্টর ইব্রুল চৌধুরী, উপস্থিত ছিলেন অনুষ্ঠানটির সম্ননয়নে থাকা আপারডারবি টাওন শিপের প্রথম বাংলাদেশী কাউন্সিল ম্যেন শেখ সিদ্দীক এবং প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন ডক্টর নিনা আহমেদ। অনুষ্ঠানে প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলায়ত পাঠ করেন মোহাম্মেদ হারিছ। উপস্থিত বিভিন্ন বাংলাদেশি কমুনিটির এবং সংগঠনের নেতরা একে একে নিনার জন্য উত্তোলিত অর্থ ডক্টর নিনার হাতে তুলে দেন। প্রথমেই লেন্সডেল বাংলাদেশী কমুনিটির পক্ষে নিনার হাতে সংগৃহীত অর্থের প্যাকেট তুলে দেন মফিজুল ইসলাম এবং মোহাম্মেদ আলী, তারপর বাংলাদেশ সোসাইটি অব পেন্সিল্ভানিয়ার পক্ষে, সংগঠনের প্রেসিডেন্ট আলতাত মাস বাবুল এবং সেক্রেটারি নুরুল হাসান, তারপর বাংলাদেশ টেস্কি সোসাইটি অব পেনসিলভানিয়ার পেসিডেন্ট তজাম্মেল হক এবং সেক্রেটারি মহিউদ্দিন আহমেদ, বাংলাদেশ কমিনিটি অব পেন্সিল্ভেনিয়া প্রেসিডেন্ট জায়েদ চৌধুরী এবং সেক্রেটারি ইস্মাইল হোসেন ভুঁইয়া, পেনসিলভানিয়া বিয়ানি বাজার সমিতির পক্ষে প্রেসিডেন্ট মাসুকুল ইসলাম খান, পেনসিলভানিয়া হবিগঞ্জ ডিস্ট্রিক এর প্রেসিডেন্ট লুৎফুর চৌধুরী, বাংলাদেশ এডুকেশন এন্ড স্পোর্টস এসোসিয়েশন অফ পেনসিলভানিয়ার পক্ষে প্রেসিডেন্ট মোহাম্মেদ স্বরন, ট্রাইস্টার কাউন্টি আওয়ামীলীগের এর পক্ষে প্রেসিডেন্ট আবুল খাঁয়ের, সেক্রেটারি তজ্জামেল হক, কোম্পানিগঞ্জ সমিতির পক্ষে প্রসিডেন্ট আব্দুল খালেক, পেন বাংলা এর পক্ষে প্রেসিডেন্ট ইফতেখার হোসেইন, পেনসিলভানিয়া স্টেট বিএনপি এর প্রেসিডেন্ট রুহুল আমীন ভুঁইয়া, এবং মিল্ব্রন এবং আপারডারবির কমিনিটির প্রবাসি বাংলাদেশিদের পক্ষে উত্তেলিত অর্থ নিনার হাতে তুলে দেন আপারডারবি টাওন শিপের কাউন্সিল ম্যেন শেখ সিদ্দীক এবং মিল্ব্রন ব্যুরোর কাউন্সিল ম্যান নুরুল হাসান।

অনুষ্ঠানে কমিনিটির নেতারা সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য রাখেন। এরপর ডক্টর ইব্রুল চৌধুরী তার বক্তব্যে সবাইকে এই করোনাকালে দলমত নির্বিশেষে এইভাবে তার ডাকে সারা দেওয়ায় আয়জকদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও সবাইকে কমুনিটির যেকোনো প্রয়জনে এইভাবে ঝাপিয়ে পরতে বলেন। এবং আগামি তিন তারিখ ড. নিনা সহ সকল ডেমোক্রেটদের ভোট দিতে বলেন। এরপর শেখ সিদ্দীক তার বক্তব্যে এই আয়জনে সবাইকে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান এবং আগামি প্রজন্মকে এই দেশের রাজনীতির সাথে নিজেদের এবং উপ্সস্থিত অভিবাবকদের তাদের ছেলেদের কে সংপৃক্ত করতে আহব্বান জানান এবং আগামি তিন তারিখ নিজ পরিবার, বন্ধু দের নিয়ে সবাইকে নিনা আহমেদ সহ ডেমোক্রেট সকল প্রার্থী কে ভোট দিতে বলেন ।

Manual5 Ad Code

পরিশেষে ডক্টর নিনা তার বক্তব্যে এই অনুষ্ঠান আয়জকদের ধন্যবাদ জানান এবং সবাইকে সব দলমত নির্বিশেষে তার জন্য এইভাবে কাজ করবার আহবান জানান। তিনি বলেন, আজকে পেনসিলভানিয়ার প্রবাসি বাংলাদেশীরা তাকে আর্থিক, মানুষিক এবং নিরাপত্তার ঢাল হয়ে যে ভাবে আগলিয়ে নির্বাচনে জয়ের জন্য এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে মনে হচ্ছে বাংলাদেশের সেই একাত্তর সালে পাক হানাদার বাহিনীর কাছ থেকে বাংলাদেশকে রক্ষা করতে যেভাবে দেশের মানুষ ঝাপিয়ে পরেছিল সেই একই ভাবে আজকে নির্বাচনে আমাকে জয়ের জন্য আপনারা ঝাপিয়ে পরেছেন, আপনারদের এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। এখনি সময় আমাদের এক সাথে কাজ করার না হলে আমরা অনেক পিছিয়ে পরবো, আমরা আজকে এইদেশের রাজনীতির জন্য যে ত্যেগ স্বীকার করছি এর ফল ভোগ করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাই তাদের জন্য আমাদের জায়গা সৃষ্টি করে যেতে হবে। আমরাও দেখিয়ে দিতে চাই প্রবাসি বাংলাদেশীরাও পারে, এই দেশের মানুষ আমাদের নাম দিয়েই জেনো চিনে নিতে পারে আমি বাংলাদেশি বংশভুত একজন আমেরিকান নাগরিক। তাই আসুন আগামি তিন তারিখ পরিবার, বন্ধু, বান্দব আমেরিকার যে যেই প্রান্তেই থাকুক ভোট কেন্দ্রে যেতে এবং ডেমোক্রেট প্রার্থিকে ভোট দিতে আর যারা পেনসিলভানিয়ার আছেন তারা ড. নিনাকে ভোট দিন আপনাদের একটি ভোট আমার জন্য এবং ডেমোক্রেটদের জন্য অনেক মুল্যবান, আজকের ট্রাম্পের এই দুঃশাসন থেকে আমাদের কে আপনার একটি ভোটই পারে রক্ষা করতে, তাই আর হাতে গোনা যেই কয়েকদিন আছে আমাদের কাজ করতে হবে যার যার এলাকায় ভোটারদের ভোট কেন্দ্রে যেতে এবং ড. নিনা সহ সব ডেমোক্রেটদের ভোট দিতে বলেন। তিনি সবাইকে আবারো ধন্যবাদ জানান এবং আগামি তিন তারিখের পর সবাইকে নিয়েই ইনশাহআল্লাহ হেরিছবার্গ যাওয়ার প্রত্যয় ব্যেক্ত করেন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code