‘শাহরুখ-সালমানের চেয়ে শাকিব খান কোন অংশে কম’

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঢালিউড তারকা শাকিব খানকে নিয়ে নতুন ছবি বানালেন
নির্মাতা অনন্য মামুন। নাম ‘দরদ’। যেটাকে সংশ্লিষ্টরা বলছেন, প্রথম
বাংলাদেশি প্যান ইন্ডিয়ান ছবি। অর্থাৎ এটি বাংলার পাশাপাশি ভারতে
হিন্দি, তামিল, তেলুগুসহ বিভিন্ন ভাষায় একযোগে মুক্তি পাবে। ছবিতে
শাকিবের বিপরীতে আছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান।
ইতোপূর্বে ‘দরদ’র শুটিং শেষ হয়েছে। পুরোদমে চলছে পোস্ট প্রডাকশনের
কাজ। এর মধ্যেই এক ভিডিও বার্তায় ছবি এবং নায়কবন্দনা করলেন
নির্মাতা মামুন। বললেন, “দরদ’ আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। চেষ্টা
করছি এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে একটা মার্কেট তৈরি করতে। আর
সেটা যদি শাকিব খানের সঙ্গে হয়, তাহলে কাজটা অনেক সহজ হয়ে যায়।”

Manual1 Ad Code

মামুন মনে করেন, শাকিব খানের মধ্যে আন্তর্জাতিক মানের নায়ক হওয়ার
সব যোগ্যতা রয়েছে। শাহরুখ-সালমানের সঙ্গে তুলনা করে তিনি বলেন,
‘ইন্টারন্যাশনাল হিরো হওয়ার যেসব যোগ্যতা, তার সবই শাকিব খানের
আছে; এবং আমি মনে করি বেশি আছে। আমি তো মাঝে মাঝে আফসোস করি,
কী নেই আমাদের শাকিব খানের? একজন শাহরুখ-সালমানের চেয়ে আমাদের
শাকিব খান কোন অংশে কম? তার লুক, অভিনয়, পরিশ্রম, যা-ই দেখেন,
সবেতেই তিনি অসাধারণ।’

Manual8 Ad Code

‘দরদ’ চিত্রায়ণের একটি মজার ঘটনাও শেয়ার করলেন মামুন। সেটা এরকম,
“একদিন শুটিংয়ে শাকিব ভাই এলেন সকাল ৮টা ৩৫ মিনিটে। যে লোকেশনে
শুটিং, সেটা আবার সেদিনই ক্লোজ করে দিতে হবে। পরের দিন অন্য টিমের
শিডিউল নেওয়া। তো আমরা শুটিং করেই যাচ্ছি। মাঝে শাকিব ভাইকে খাবারের
কথা জিজ্ঞেস করা হলো। তিনি বলেন পরে খাবেন। এরপর আমরা যখন
খেয়াল করলাম, তখন রাত বাজে দুইটা! অথচ আমরা কেউই লাঞ্চ করিনি!
শাকিব ভাই হেসে দিয়ে বললেন, ‘মামুন, আমার ক্যারিয়ারে এই প্রথম কেউ

সেট থেকে বের হতে দেয়নি এবং টানা ১৮ ঘণ্টা শুটিং করলাম’। এটা ছিল বেশ
মজার একটা অভিজ্ঞতা।”

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code