ইউক্রেনের হিমার্স ধ্বংসের রুশ দাবি উড়িয়ে দিলো যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনে মার্কিন নির্মিত অত্যাধুনিক মাল্টিপল লঞ্চ রকেট ব্যবস্থা হিমার্স ধ্বংস করার রুশ দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দফতর বলেছে, রাশিয়ার এই দাবি মিথ্যা। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে ৬টি মার্কিন নির্মিত হিমার্স ব্যবস্থা ধ্বংস করেছে বলে সম্প্রতি মস্কো দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু দাবি করেছেন, ইউক্রেনে রাশিয়া ছয়টি হিমার্স ব্যবস্থা ধ্বংস করেছে। এই দাবির বিষয়ে পেন্টাগনের ভারপ্রাপ্ত মুখপাত্র টড ব্রিয়েসিয়েল বলেন, রুশ প্রতিরক্ষামন্ত্রীর শেষ দাবি সম্পর্কে অবগত। তা আবারও স্পষ্টতই মিথ্যা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code