ইরানে ক্ষেপণাস্ত্র ঘাটতি নিয়ে ট্রাম্প-হেগসেথ বাকবিতণ্ডা

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ২ মাস আগে

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: মার্কিন সামরিক গোলাবারুদের তীব্র সংকট এবং এর ফলে ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণের সুযোগ সীমাবদ্ধ হয়ে পড়া নিয়ে গত সপ্তাহে মেরিল্যান্ডের ক্যাম্প ডেভিডে মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন বলে বুধবার (৫ আগস্ট) মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।বিষয়টির সঙ্গে পরিচিত দুটি সূত্রের বরাতে ‘দ্য ওয়াশিংটন পোস্ট’ জানিয়েছে, দূরপাল্লার গাইডেড মিসাইল এবং বিমান প্রতিরক্ষা ইন্টারসেপ্টরসহ প্রধান প্রধান অস্ত্রের ঘাটতির বিষয়টি সমাধান হয়ে গেছে বলে ট্রাম্প মনে করলেও, তা সমাধান না হওয়ার কথা জেনে তিনি প্রতিরক্ষামন্ত্রীর কাছে জবাবদিহি চান।প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইরানের ওপর বড় ধরনের অতিরিক্ত সামরিক হামলা চালানো থেকে ট্রাম্পের পিছিয়ে আসার পেছনে এই অস্ত্র সংকট একটি বড় কারণ হিসেবে কাজ করেছে। এতে আরও উল্লেখ করা হয়, নতুন উৎপাদন চুক্তি সত্ত্বেও প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে।

Manual7 Ad Code

প্রতিবেদন অনুযায়ী, তর্কের সময় হেগসেথ নিজের আত্মপক্ষ সমর্থন করেন এবং এই ঘাটতি ও ‘ট্রাম্পকে মার্কিন অস্ত্রের মজুদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে পুরোপুরি অবহিত না করার’ জন্য উপ-প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন ফেইনবার্গকে দায়ী করেন।তবে হোয়াইট হাউস এই খবরটি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট এটিকে ১০০% ভুয়া খবর বলে আখ্যা দিয়ে জানান, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিরক্ষামন্ত্রী হেগসেথের ওপর পূর্ণ আস্থা রয়েছে।’পেন্টাগনও এই দাবিগুলো নাকচ করে দিয়েছে। পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পার্নেল বলেছেন, হেগসেথ ‘আমাদের গোলাবারুদের মজুদ নিয়ে কাউকে বিভ্রান্ত করেননি’ এবং প্রকাশিত অভিযোগগুলোকে তিনি ‘কাল্পনিক’ বলে বর্ণনা করেন। সূত্র: আনাদোলু অ্যাজেন্সি

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code