হিলিতে লোহার খনির পরিধি যাচাইয়ে কূপ খনন শুরু

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual5 Ad Code

 

হিলি (দিনাজপুর):

দিনাজপুরের হিলিতে লোহার খনির মজুদ ও পরিধি যাচাইয়ে তৃতীয় কূপ খনন শুরু করেছে বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি)।

Manual2 Ad Code

এ উপলক্ষে বুধবার বেলা ২ টায় উপজেলার ভাটরা এলাকায় ৩য় কূপ খনন কাজের উদ্বোধন করেন দিনাজপুর- ৬ আসনের এমপি শিবলী সাদিক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ভূ-তাত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মঈন উদ্দিন আহম্মেদ, পরিচালক (অপরারেশন) নিজাম উদ্দিন, হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ হারুন, ইউএনও আব্দুর রাফিউল আলম, পৌর মেয়র জামিল হোসেন চলন্তসহ অনেকে উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

এরআগে ২০১৩ সালে উপজেলার মুর্শিদপুর এলাকায় প্রথম কূপ খনন করা হয়। এরই ধারাবাহিকতায় দীর্ঘ ৬ বছর পর ২০১৯ সালের এপ্রিলে ইসবপুর গ্রামে ২য় পর্যায়ে কূপ খনন করে সেখানে ভূগর্ভের ১ হাজার ৭৫০ ফুট নীচে ৪০০ ফুট পুরুত্বের লোহার স্তর পাওয়া যায়। বিশ্বের কয়েকটি দেশে লোহার খনি আবিষ্কার হলেও বাংলাদেশে এটিই প্রথম। এখানে সোনার অস্তিত্বের পাশাপাশি কপার, নিকেল ও ক্রুমিয়ামের উপস্থিতিও রয়েছে।

Manual5 Ad Code

তারই ধারাবাহিকতায় উপজেলার ভাটারা গ্রামে তৃতীয় কূপ খননের কাজ শুরু করা হলো।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code