১৫ বছর পর দেশে ফিরলেন আতিকুর রহমান, কমলগঞ্জে সংবর্ধনায়

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি

Manual7 Ad Code

দীর্ঘ ১৫ বছর যুক্তরাজ্যে অবস্থান শেষে দেশে ফিরেছেন যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শেখ মো. আতিকুর রহমান। বৃহস্পতিবার (১৫ মে) সকাল সাড়ে ৯টায় তিনি সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

Manual3 Ad Code

বিমানবন্দরে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে দুপুর ২টার দিকে নিজ উপজেলা কমলগঞ্জে পৌঁছালে স্থানীয় নেতাকর্মীরাও তাকে সংবর্ধনা জানান।

Manual3 Ad Code

জনসমর্থনে অভিভূত আতিকুর রহমান বলেন, “দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি দাবি করেন, সরকারের সমালোচনা করায় তার ও পরিবারের ওপর রাজনৈতিক নিপীড়ন চালানো হয়েছে।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, “তার দূরদর্শী নেতৃত্বেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে যাচ্ছে।”

Manual8 Ad Code

কমলগঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানা বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মো. হাবিবুর রহমান নোমান, পৌর যুবদলের সদস্য সচিব খালেদুর রহমান খালেদ, থানা ছাত্রদলের সদস্য সচিব আব্বাস মাহমুদ চৌধুরী দিনার, জেলা ছাত্রদলের সহসভাপতি অজানা আহমেদ কামরান ও কমলগঞ্জ থানা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য শেখ এম শামীম আহমেদ, কমলগঞ্জ পৌর বিএনপির সদস্য কাজী হারুন, কমলগঞ্জ উপজেলা যুবদল নেতা দেলোয়ার, মুন্সিবাজার সেচ্ছাসেবক দলের সদস্য মুহিন আহমেদ, কমলগঞ্জ সদর ইউনিনের ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ, উপজেলা ছাত্রদল নেতা ফাহিম আহমেদ, পৌর যুবদলের সদস্য আলম হোসেন ও বিএনপি অঙ্গসংগঠনের নেতারা। ডেস্ক জেবি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • ১৫ বছর পর দেশে ফিরলেন আতিকুর রহমান
  • কমলগঞ্জে সংবর্ধনায়
  • Manual1 Ad Code
    Manual8 Ad Code