আকি রহমানের প্রথম ব্রিটিশ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

ব্রিটিশ বাঙালি সিলেটে জন্ম নেয়া আকি রহমান নামে পরিচিত আখলাকুর রহমান পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করেছেন। শুধু প্রথম ব্রিটিশ বাংলাদেশিই নন, আখি রহমান হলেন প্রথম ব্রিটিশ মুসলিম যিনি এ শৃঙ্গ জয় করলেন ।

নেপাল সময় ১৩ মে ২০২২ শুক্রবার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশি-ব্রিটিশ নাগরিক আকি রহমান চূড়ায় পৌঁছান।    এ উপলক্ষে ইতিপূর্বে ‘চ্যানেল এস’এর ‘আর এফ এস’ স্বেচ্ছাসেবী সংস্থা’র (চ্যারেটি) মাধ্যমে বিশ্বজুড়ে রিফিউজি দের সহযোগীতা করতে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেন আকি  রহমান।

Manual2 Ad Code

গত ১১ এপ্রিল  ওল্ডহ্যাম থেকে নেপালের উদ্দেশ্যে এই দুঃসাহসিক এভারেস্ট জয়ের যাত্রা শুরু করেন ব্রিটেনের ওল্ডহ্যামে বসবাসরত ৩৯ বছর বয়সি আকি রহমান ।

Manual7 Ad Code

তিনি রহমান সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মরহুম হাজি ইছকন্দর আলীর ছেলে।
মাত্র দেড় বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান ইংল্যান্ডে। স্ত্রী হেনা রহমান ও পরিবারের লোকজনের উৎসাহে তিনি এবার এভারেস্ট জয়ের পথে যাত্রা করেন। পর্বতারোহী আখি রহমান তিন সন্তানের জনক।

Manual6 Ad Code

২০২০ সালের জুলাই মাসে আফ্রিকার তানজিনিয়ার সর্বোচ্চ পর্বত (উচ্চতা ৫৮৯৫ মিটার) কিলিমানজারো জয় করে চিহ্ন আাঁকেন প্রথম সাফল্যের। পরে এ বছরেই ফ্রান্সের সর্বোচ্চ (৪৮১০ মিটার) পর্বত মন্ট ব্লংক, এবং অক্টোবরে নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ (চ্যালেন্জ নিয়ে) হয়ে ২৪ ঘন্টার মধ্যে রশিয়া ও ইউরোপের সর্বোচ্চ পর্বত এলব্রস জয় করেন। এরপর ২০২১ সালে পৃথিবীর একটা দুর্গম পর্বত নেপালের হিমালয় আমাদা ব্ল্যাম জয় করেন তিনি। উচ্চতায় যা ৬৮৫৬ মিটার।  মাত্র তিন-চার বছর আগে পর্বত আরোহণ শুরু করে ইতিমধ্যে এভাবেই তিনি পৃথিবীর বিভিন্ন দেশের ছোট-বড় অনেক পর্বত আরোহণ করেছেন এবং জয় করেছেন । এবার তিনি গেছেন এভারেষ্ট জয়ে । ১১ এপ্রিল নেপালের মাউন্ট এভারেষ্ট জয়ের জন্য তিনি যাত্রা শুরু করেছিলেন ।

Manual8 Ad Code

যুক্তরাজ্যের কোন বাংলাদেশী এমনকি কোন মুসলিম এখন পর্যন্ত ৮৮৪৮ মিটার উঁচু এভারেষ্ট জয়ের দুঃসাহসী অভিযানে এখন পর্যন্ত আরোহণ করতে পারেন নি এটাই প্রথম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code