২৪ এপ্রিল উড়ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট!

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual2 Ad Code

দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’ এর মহাকাশে উৎক্ষেপণ করা হতে পারে আগামী ২৪ এপ্রিল। স্যাটেলাইট নির্মাণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেসের বরাত দিয়ে স্যাটেলাইট ও প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম আমেরিকা স্পেস মঙ্গলবার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

স্যাটেলাইট নির্মাণে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস টুইট বার্তায় বলছে, ২৮ মার্চ (বুধবার) কানের থ্যালেস অ্যালেনিয়া স্পেস প্ল্যান্ট ত্যাগ করবে স্যাটেলাইটটি। পরে স্যাটেলাইট বহনকারী কার্গো বিমান অ্যানতোনোভ নাইস বিমানবন্দর থেকে ২৯ মার্চ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

Manual4 Ad Code

ওই দিন ফ্রান্সের স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৮ টার মধ্যে বিমানটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। ২৯ মার্চ বোস্টনে যাত্রাবিরতির পর ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট- ১’ বহনকারী কার্গোবিমানটি ফ্লোরিডার কেপ কার্নিভালে পৌঁছাবে ৩০ মার্চ।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code