ত্রাণ সহায়তা কার্যক্রম মনিটরিংয়ে ৬ কমিটি: ত্রাণ প্রতিমন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মোঃ এনামুর রহমান বলেছেন, ত্রাণ সহায়তা কার্যক্রম মনিটরিংয়ে ৬ টি কমিটি গঠন করা হয়েছে । উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ে কমিটিসমূহ ত্রাণ সহায়তা কার্যক্রম মনিটরিং করবে । কমিটি সমূহকে আগামী ২১ দিনের জন্য দায়িত্ব দেয়া হয়েছে । মাঠ পর্যায়ের চাহিদা অনুযায়ী প্রয়োজনে আরো বরাদ্দ দেয়া হবে । তাছাড়া ৩৩৩ নম্বরে ফোন করে যেকোন ব্যক্তি ত্রাণ সহায়তা চাইলে প্রয়োজন অনুযায়ী তাকে ত্রাণ পৌঁছে দেওয়া হবে ।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

প্রতিমন্ত্রী আজ শনিবার ( ২৫ জুলাই) ঢাকায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে অনলাইনে সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিং কালে এসব কথা বলেন । এসময় মন্ত্রণালয়ের সচিব মোঃ মোহসীন উপস্থিত ছিলেন ।

প্রতিমন্ত্রী বলেন, বন্যা কবলিত ৩১ টি জেলা ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, লালমনিরহাট, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জে এ পর্যন্ত ১২ হাজার ১০ মেট্রিক টন চাল,৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার নগদ টাকা, ১ লাখ ২১ হাজার শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট, গো-খাদ্য ক্রয়ের জন্য ১ কোটি ৪৮ লাখ টাকা, শিশু খাদ্য ক্রয়ের জন্য ৭০ লাখ টাকা,৩০০ বান্ডিল ঢেউটিন এবং গৃহ- মঞ্জুরি বাবদ ৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে ।

Manual5 Ad Code

 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রর তথ্য উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ঢাকা, মুন্সিগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, চাঁদপুর, গাইবান্ধা, রাজবাড়ী, নাটোর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, কুড়িগ্রাম, জামালপুর এবং নওগাঁ জেলায় আগামী দুই দিন বন্যা পরিস্থিতি আরো অবনতি হতে পারে । এরপর পানি কমতে পারে । তারপরও সমুদ্রে যদি জোয়ার থাকে তাহলে মধ্যাঞ্চলের পানি কমতে বিলম্বিত হতে পারে, তা না হলে আগস্টের প্রথম সপ্তাহেই বাংলাদেশের সব এলাকা থেকে পানি নেমে যেতে পারে ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code