ডিসেম্বরে তিন ক্যাটাগরির ভিসায় কর্মী নেবে ইতালি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতেই ইতালি সরকার চলতি বছরসহ ২০২৫ সাল পর্যন্ত বিদেশি শ্রমিক নেয়ার গেজেট পাশ করেছে।

Manual3 Ad Code

আগামী ডিসেম্বরের ২, ৪ এবং ১২ তারিখ থেকে স্পনসর, গৃহকর্মী এবং কৃষি ভিসায় কর্মীরা আবেদন করতে পারবেন। বাংলাদেশি দক্ষ শ্রমিকরাও আবেদনের সুযোগ পাবেন।

Manual7 Ad Code

ইতালিতে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রায় সাড়ে চার লাখ বিদেশি শ্রমিক নেয়ার গেজেট দেশটির মন্ত্রিপরিষদ পাশ করেছে ৩ অক্টোবর। যেখানে চলতি বছরে ৩৫টি দেশ থেকে এক লাখ ৩৬ হাজার শ্রমিক দেশটিতে কর্ম সংস্থানের সুযোগ পাবে।

Manual8 Ad Code

এর মধ্যে সিজন্যাল বা অস্থায়ী ভিসায় ৮২ হাজার ৫৫০, নন সিজন্যাল বা স্থায়ী ভিসায় ৫২ হাজার ৭৭০ এবং প্রথম বারের মতো ব্যবসায়ী কোটায় ৬৮০ জন শ্রমিক আবেদন করতে পারবেন।

Manual2 Ad Code

গেজেটে আরও স্থান পেয়েছে দীর্ঘ ১২ বছর বন্ধ থাকার পর পুনরায় চালু হওয়া গৃহ ও পরিচর্যা কর্মীদের কোটা। সেইসঙ্গে বিশেষ কারিগরি দক্ষতা অর্জনকারী শ্রমিকদের চাহিদা রয়েছে বেশি। এক্ষেত্রে কারিগরি দক্ষ শ্রমিকরা কোটার বাইরেও আবেদন করার সুযোগ পাবেন।

ইতালিতে ২০২০ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশি কর্মী গিয়েছেন ১৭ হাজার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code