নিউইয়র্কে এসেনসিয়াল হোম কেয়ার ব্রঙ্কস শাখার ইফতার বিতরণ (ভিডিও)

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, ইউএসঃ নিউইয়র্কে বাঙালী মালিকানায় হোম কেয়ার সেবা প্রদানকারী অন্যতম প্রতিষ্ঠান এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ২২ মে শুক্রবার। এদিন বিকেলে ধর্মীয় আমেজে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এ আয়োজন করা হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।

Manual4 Ad Code

এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখার ম্যানেজার জালাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউইয়র্কে আগামী ২৩ জুন মঙ্গলবার অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক দলীয় প্রাইমারী নিবার্চনে অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট ৮৭’র ডিস্ট্রিক্ট লিডার প্রার্থী মোহাম্মদ এন মজুমদার।
অনুষ্ঠানে মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা ও দোয়া মুনাজাত পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ও শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের সাবেক খতিব ড. এটিএম ফখরুদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট এ ইসলাম মামুন, মোহাম্মদ এস মিয়া সামাদ, সারওয়ার চৌধুরী প্রমুখ।
এসেনসিয়াল হোম কেয়ারের ব্রঙ্কস শাখা ম্যানেজার জালাল চৌধুরী অনুষ্ঠানে যোগদানের জন্য সকলকে ধন্যবাদ জানান।
শেষে রোজাদারদের মাঝে ‘ইফতার বক্স’ বিতরণ করা হয়।

Manual6 Ad Code

[youtube https://www.youtube.com/watch?v=nVqIsoIjPi8?enablejsapi=1&autoplay=0&cc_load_policy=0&iv_load_policy=1&loop=0&modestbranding=0&rel=1&fs=1&playsinline=0&autohide=2&theme=dark&color=red&controls=1&]

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code