মার্কিন ধনীদের তালিকায় নাম নেই ট্রাম্পের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ  মার্কিন ধনীদের তালিকায় এবার নেই সাবেক প্রেসিডেন্ট ধনকুবের ডোনাল্ড ট্রাম্পের নাম।

Manual4 Ad Code

১৯৯৭-১৬ সাল পর্যন্ত মার্কিন ফোর্বস ম্যাগাজিনের করা ধনীদের তালিকার ওপরের দিকেই ছিল ট্রাম্পের নাম। খবর আনাদোলুর।

Manual1 Ad Code

কিন্তু ২৫ বছর পর এবারই প্রথম ফোর্বসের তালিকায় ৪০০ শীর্ষ মার্কিন ধনকুবেরের মধ্যে ট্রাম্পের নাম নেই।

বর্তমানে ট্রাম্পের সম্পদের পরিমাণ ২৫০ কোটি মার্কিন ডলার। তার সম্পদের পরিমান আরও ৪০ কোটি বেশি হলে এ তালিকায় তার নাম থাকতে পারত।

Manual5 Ad Code

মার্কিন এ আবাসন ব্যবসায়ী গত বছর ম্যাগাজিনে শীর্ষ ধনীদের তালিকায় ৩৩৯ নাম্বারে ছিলেন।

কিন্তু করোনার কারণে ট্রাম্পের আবাসন ব্যবসায় ধস নামায় প্রায় ৬০ কোটি ডলারের লোকসান হয়। এ কারণেই ধনীদের ক্লাবে এবার স্থান হয়নি সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code