

শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী শুভ্রদেব। ১৯৮৯ সালে ‘শুকতারা’ নাটকের মধ্য দিয়ে অভিনয়ের পা রাখেন তিনি। ২০১৬ সালে ‘শ্রাবণ এসেছিল গান হয়ে’ নামে টেলিফিল্মে সর্বশেষ দেখা যায় তাকে। তারপর দীর্ঘ ৩ বছর কেটে গেলেও নতুন কোনো নাটক-টেলিফিল্মে অভিনয় করেননি এই সংগীতশিল্পী।
বিরতি ভেঙে একটি টেলিফিল্মে অভিনয় করতে যাচ্ছেন শুভ্রদেব। ‘ডিগবাজি’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করবেন তিনি। আগামীকাল বুধবার থেকে শুটিংয়ে অংশ নিবেন। এটি রচনা করেছেন মানস পাল। পরিচালনা করছেন মজিবুল হক খোকন।
নাটকের গল্পে একজন তারকার চরিত্রে অভিনয় করবেন শুভ্রদেব। এরই মধ্যে প্রথম লটের শুটিং শুরু হয়েছে। বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন—ড. এনামুল হক, আ খ ম হাসান, মৌসুমী হামিদ, আনিসুর রহমান মিলন, মনিরা আক্তার মিঠু, ঊর্মিলা শ্রাবন্তী কর, সাজু খাদেম প্রমুখ।