৮ পাম্প ঘুরেও তেল না পেয়ে লোকাল গাড়িতে সংসদে এসেছি: জামায়াত এমপি আইউবী

লেখক: Rumie
প্রকাশ: ২ সপ্তাহ আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট:জ্বালানি সংকটের মধ্যে আটটি ফুয়েল স্টেশন ঘুরেও তেল না পাওয়ার কথা জাতীয় সংসদে বললেন গাজীপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর এমপি সালাহউদ্দিন আইউবী।রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মঙ্গলবার তিনি বলেন, সরকারি বক্তব্যে সংকট না থাকার কথা বলা হলেও মাঠের পরিস্থিতি ভিন্ন।
“আমি ভাড়া একটা গাড়ি ব্যবহার করতাম এই সংসদে আসার জন্যে; এসেছিলাম, ভেবেছিলাম ঢাকায় এসে তেল পাব। আটটি পাম্প ঘুরে তেল না পেয়ে গাড়ি রেখে লোকাল গাড়িতে করে আমি সংসদে এসেছি।”তিনি বলেন, “…জায়গায় জায়গায় দেখেছি তেলের জন্য লাইন, তেলের জন্য আহাজারি। আমি কী দেখে আসলাম আর এখানে (সংসদে) এসে কী শুনলাম।”

Manual7 Ad Code

সালাহউদ্দিন আইউবী বলেন, কাগজে-কলমে তেলের সংকট না থাকার কথা বলা হলেও বাস্তবে মানুষ দুর্ভোগে পড়ছে। মাননীয় মন্ত্রী, কাগজে বারবার বলেন কোনো সংকট নাই, কিন্তু সংকটের কারণে দেশ আজ বিপর্যস্ত।“(গাজীপুরের) কাপাসিয়াবাসীও একই সংকটে আছেন। তেলের জন্য মানুষকে অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু সরকার সেটি মানতে চাচ্ছে না।”কাপাসিয়ার ওপর দিয়ে গ্যাস গেলেও এলাকায় গ্যাস সংযোগ না থাকায় শিল্প গড়ে ওঠেনি এবং কর্মসংস্থানের অভাবে তরুণদের একটি অংশ মাদকের দিকে ঝুঁকছে বলেও মন্তব্য করেন তিনি।তিনি বলেন, “কাপাসিয়ায় ১ হাজার ৭৪২ কিলোমিটার রাস্তার মধ্যে প্রায় ১ হাজার ১৬০ কিলোমিটারই কাঁচা। বর্ষায় এতে মানুষের দুর্ভোগ বাড়ে।”শীতলক্ষ্যা নদীর ওপর কাপাসিয়ার একমাত্র সেতুতে নির্মাণব্যয়ের চার গুণের বেশি টাকা উঠে গেলেও এখনো টোল আদায় বন্ধ হয়নি বলেও মন্তব্য করেন তিনি। সেইসঙ্গে নতুন দুটি সেতুর দাবি ও একটি চলমান সেতু প্রকল্পেও বিলম্বের অভিযোগ তোলেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code