নির্গমন কমাতে বাইডেনের ক্ষমতা কমিয়ে দিলো সুপ্রিম কোর্ট

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস করতে কিছু ক্ষমতা হারিয়েছে যুক্তরাষ্ট্রের পরিবেশগত সুরক্ষা সংস্থা (ইপিএ)। মার্কিন সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রুলে এই ক্ষমতা হারালো বাইডেন প্রশাসন। এটি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু পরিকল্পনার জন্য বড় আঘাত। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। সুপ্রিম কোর্টের রুলিংকে ‘বিপর্যয়কর সিদ্ধান্ত’ হিসেবে উল্লেখ করেছেন বাইডেন। তবে তিনি বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় তার উদ্যোগকে খর্ব করতে পারবে না এই সিদ্ধান্ত।ইপিএ-এর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল ওয়েস্ট ভার্জিনিয়া। মূলত রিপাবলিকান নেতৃত্বাধীন অঙ্গরাজ্য এবং দেশটির বৃহত্তম কয়লা কোম্পানির হয়ে ওয়েস্ট ভার্জিনিয়া মামলাটি দায়ের করে। তাদের দাবি ছিল, সবগুলো অঙ্গরাজ্যে নির্গমন কমানোর এখতিয়ার নেই ইপিএ’র।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code