সার্বিয়ায় শ্রেণিকক্ষে কিশোরের গুলিবর্ষণ, নিহত ৯

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: সার্বিয়ার বেলগ্রেদে একটি স্কুলের শ্রেণিকক্ষে ১৪ বছরের এক কিশোরের গুলিবর্ষণে আট সহপাঠী ও এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। সার্বিয়ার কর্মকর্তারা বলেছেন, বুধবার সকালে এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। হামলাটি পূর্ব পরিকল্পিত। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual4 Ad Code

পুলিশ জানিয়েছে, বাবার হ্যান্ডগান নিয়ে কিশোরটি প্রথমে এক নিরাপত্তারক্ষী এবং বারান্দায় থাকা তিন মেয়েকে গুলি করে। পরে স্কুলের ইতিহাসের একটি শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষক ও সহপাঠীদের গুলি করে সে। আহত শিক্ষক ও অপর ছয় শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Manual5 Ad Code

স্কুলের প্রাঙ্গন থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। গুলিবর্ষণের কথা সে স্বীকার করেছে। তার মোটিভ জানতে তদন্ত চলমান রয়েছে।

Manual4 Ad Code

বেলগ্রেদ পুলিশের প্রধান ভেসেলিন মিলিক বলেছেন, হামলাকারীর কাছে দুটি আগ্নেয়াস্ত্র ও দুটি পেট্রোলবোমা ছিল। আগে থেকেই সে সব কিছু পরিকল্পনা করেছিল। এমনকি যাদের সে হত্যা করতে চায় সেই শিশুদের তালিকাও ছিল তার কাছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code