নাঈম-মিলির ‘বেহুলা পরম্পরা’

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code
বিনোদন ডেস্কঃ আগামী দুর্গাপূজা উপলক্ষে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বেহুলা পরম্পরা’। এটি রচনা করেছেন স্বাধীন শাহ এবং পরিচালনা করেছেন বর্ণ নাথ। এতে দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মনপুরাখ্যাত নন্দিত অভিনেত্রী ফারহানা মিলি ও এফএস নাঈম।

এদিকে বর্ণনাথ ‘গৌরী’ নামের আরেকটি পূজার নাটক নির্মাণ করেছেন। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন নাজনীন হাসান চুমকি। মাঝে কিছুদিন অভিনয়ে বিরতিতে থাকার পর ফারহানা মিলি ‘বেহুলা পরম্পরা’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয়ে ফিরেছেন। তবে এফএস নাঈম অনেক আগেই অভিনয়ে নিয়মিত হয়েছেন। এদিকে ‘অরা’ নামের একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন এফএস নাঈম। এটি নির্মাণ করেছেন তানিম পারভেজ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code