সেনা পাঠাচ্ছে পোল্যান্ড

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: রাশিয়ার ঘনিষ্ঠমিত্র বেলারুশের সঙ্গে গত কয়েক মাসে সম্পর্কের তিক্ততা চরমে পৌঁছেছে ন্যাটোর অন্যতম সদস্য রাষ্ট্র পোল্যান্ডের। ভাড়াটে ওয়াগনারসহ সীমান্তের নিরাপত্তা ইস্যুতে দুই দেশের টানাপোড়েন নতুন করে আলোচনায়। এরই মধ্যে বেলারুশের বিরুদ্ধে আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ এনে নিজেদের পূর্ব সীমান্তে সেনা পাঠিয়েছে ওয়ারশ।
পোল্যান্ডের অভিযোগ তাৎক্ষণিক অস্বীকার করে বেলারুশের সামরিক বাহিনী বলেছে, সীমান্তে সেনা মোতায়েনের বিষয়টি বৈধ করতেই এই অপচেষ্টা চালাচ্ছে ওয়ারশ।

Manual2 Ad Code

পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা সীমান্তে সামরিক হেলিকপ্টার, অতিরিক্ত বাহিনী ও সরঞ্জাম পাঠাচ্ছে। সীমান্ত লঙ্ঘনের বিষয়টি ইতোমধ্যে ন্যাটোকে অবহিত করা হয়েছে। পুরো বিষয়ে ব্যাখ্যা দিতে তলব করা হয়েছে বেলারুশের চার্জ ডি অ্যাফেয়ার্সকে।

যদিও পোলিশ সামরিক বাহিনী প্রথমে সীমান্ত লঙ্ঘনের কথা না জানালেও পরে বিষয়টি সামনে আনে। তাদের অভিযোগ, বেলারুশের যুদ্ধ হেলিকপ্টার খুব নিচু দিয়ে পোল্যান্ডের ভূখণ্ডে প্রবেশ করে। ফলে উচ্চতা কম থাকায় রাডারে ঠিকমতো শনাক্ত করা যায়নি।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code