

জ্যাকসন হাইটস প্রতিনিধি :
সিটির জ্যাকসন হাইটসের ৭১ স্ট্রিটের ৩৫ এভিনিউ এর বাংলাদেশী গ্রোসারি মিনা বাজারে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে । অস্ত্রের মুখে ক্যাশ থেকে ৬০০ ডলার হাতিয়ে নিয়েছে দুই জন চোর । জানা যায় গত ২৯ অক্টোবর রাত ২ টায় হঠাৎ করে দুইজন চোর এসে অস্ত্র দেখিয়ে ক্যাশ থেকে ৬০০ ডলার নিয়ে যায় । ভয়ে আতংকিত হয়ে ম্যানেজার আর মিট সেকশনের কর্মচারী কিছু বুঝে উঠার আগে চোর দুই জন চলে যায় । তাদের মুখে মুখোশ ছিল । পরে স্থানীয় ১১৫ প্রিসিংকটের পুলিশ ও দোকানের সতবাধিকারী মাছুম ব্যাপারি এসে ঘটনাস্থল পরিদর্শন করেন । গ্রোসারীর সতবাধীকারী মাছুম ব্যাপারি বলেন এরকম প্রায়ই ঘটনা ঘটে ।