অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে ঢেউটিন দিলেন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

গাংনীর ইউএনও দিলারা রহমান
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউপির অন্তর্গত মহব্বতপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ অসহায় পরিবারকে তাৎক্ষনিকভাবে ২ বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা প্রদান করলেন গাংনীর ইউএনও দিলারা রহমান। বামন্দী ইউপি চেয়ারম্যান শহিদুল ইলাম বিশ্বাসের বিশেষ অনুরোধে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান তাৎক্ষনিকভাবে আজ বৃহস্পতিবার দুপুরে ঢেউটিন ও নগদ অর্থ সহায়তা করেন। এসময় উপস্থতি ছলিনে,গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নিরঞ্জন চক্রবর্তী,বামন্দী ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, বামন্দী ফায়ার সার্ভিসের প্রতিনিধি মহিউদ্দীন আহমেদ ও আগুনে ক্ষতিগ্রস্থ হেরাজতুল্রাহ’র মেয়ে মেয়ে রেহেনা খাতুন। মাথাগোঁজার জন্য ঢেউটিন পেয়ে রেহেনার পরিবার ইউএনও দিলারা রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। উল্লেখ্য,সম্প্রতি মহব্বতপুর গ্রামের সহায় সম্বলহীন রেহেনার একমাত্র বসতঘর অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়।সেকারনে রেহেনা খাতুন পরিবার নিয়ে প্রচন্ড ঠান্ডায় খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code