অত্যাধুনিক প্রযুক্তির ফ্ল্যাগশিপ ফোন আনলো ওয়ালটন

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ বাজারে ছাড়লো নতুন একটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন। যার মডেল ‘প্রিমো এসএইট’। সম্পূর্ণ থ্রিডি গ্লাস প্যানেলে তৈরি ‘প্রিমো এসএইট’ যেমন দৃষ্টিনন্দন, তেমনই অত্যাধুনিক ফিচারে ভরপুর। মিরর ব্ল্যাক এবং ওশেন ব্লু রঙের ডিভাইসটির ফিংগারপ্রিন্ট সেন্সরটি সাইড মাউন্টেড। ডিভাইসটি মাত্র ৮.৬ মিলিমিটার স্লিম। ফলে এর ডিজাইন ও বিল্ট কোয়ালিটি গ্রাহককে প্রিমিয়াম ফিল দেয়।

Manual2 Ad Code

দেশের সব ওয়ালটন প্লাজা, মোবাইল ব্র্যান্ড ও রিটেইল আউটলেটে ফোনটি পাওয়া যাচ্ছে মাত্র ২০ হাজার ৯৯০ টাকায়। পাশাপাশি ঘরে বসেই ওয়ালটন গ্রুপের ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়ালকার্ট (walcart.com) থেকে ৮ শতাংশ মূল্যছাড়ে ফোনটি কেনা যাচ্ছে ১৯ হাজার ৩১৩ টাকায়। ওয়ালটকার্ট থেকে কেনায় পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধের সুযোগসহ সঙ্গে থাকছে ফ্রি হোম ডেলিভারি।

Manual2 Ad Code

ফোনটির উল্লেখযোগ্য ফিচারের মধ্যে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ৯০ হার্জ সমৃদ্ধ ফুল এইচডি প্লাস এলটিপিএস ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেম, ২.০ গিগাহার্জ গতির শক্তিশালী হেলিও জি৮৮ অক্টাকোর প্রসেসর, এআরএম মালি-জি৫২ এমসিটু গ্রাফিক্স, ৬ গিগাবাইট এলপিডিডিআর৪এক্স র‌্যাম, ১২৮ জিবি ইন্টারন্যাল স্টোরেজ, ২৫৬ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট, এলইডি ফ্ল্যাশসহ ৪৮, ৫, ২ এবং ২ মেগাপিক্সেলের এআই কোয়াড (চার) রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল মিডল পাঞ্চহোল সেলফি ক্যামেরা, ১৮ ওয়াট টাইপ-সি ফাস্ট চার্জিংসহ ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-পলিমার ব্যাটারি, ফেস আনলক, ৩০ দিনের বিশেষ রিপ্লেসমেন্ট সুবিধাসহ এক বছরের বিক্রয়োত্তর সেবা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code