অনলাইন লেনদেনে মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসের সঙ্গে যুক্ত হলো সিটি ব্যাংক

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

অর্থনীতি ডেস্কঃ 

অনলাইন লেনদেনে মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসের (এমপিজিএস) সঙ্গে যুক্ত হলো সিটি ব্যাংক লিমিটেড। মাস্টারকার্ডের সমন্বিত এই সেবার সঙ্গে সিটি ব্যাংক যুক্ত হওয়ার ফলে এ ব্যাংকের গ্রাহকরা সহজে অনলাইন সেবা ও পণ্য কেনাকাটার বিল পরিশোধ এবং কার্ড থেকে মোবাইল ওয়ালেটে টাকা স্থানান্তরের সুবিধা পাবেন।

Manual1 Ad Code

এই পার্টনারশিপের ফলে এমপিজিএস কার্ডধারীরা একদিকে যেমন ডিজিটাল পদ্ধতিতে বিল পরিশোধ করতে পারবেন, তেমনি সেবাদাতা প্রতিষ্ঠানও প্রযুক্তিগত সুবিধা পেয়ে উপকৃত হবেন। এই সেবা চালুর মাধ্যমে দ্রুত সময়ে প্রতারণা ও ঝুঁকি চিহিৃত করা সম্ভব হবে।

Manual2 Ad Code

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন বলেন, ‘ডিজিটাল পদ্ধতিতে সেবা প্রদানের লক্ষ্যে মাস্টারকার্ডের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে এই সেবা নিয়ে এসেছি আমরা। এই সেবার মাধ্যমে গ্রাহকরা উপকৃত হবেন এই প্রত্যাশা করছি। সেবাটি এমনভাবে বানানো হয়েছে যে, সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান ও গ্রাহকরা সহজে ও নিরাপদে অনলাইনে লেনদেন করতে পারবেন।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, ‘মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিস (এমপিজিএস) ব্যবহার করে সিটি ব্যাংকের গ্রাহকরা অনলাইনে পণ্য কেনাকাটায় অধিকতর সুযোগ তৈরি করাই মাস্টারকার্ডের লক্ষ্য।’

Manual2 Ad Code

মাস্টারকার্ড পেমেন্ট গেটওয়ে সার্ভিসেসের প্ল্যাটফর্মে গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের ভ্যালু অ্যাডেড সার্ভিস থাকছে। এসব সুযোগ-সুবিধার মধ্যে রয়েছে- টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন, সহজ পেমেন্ট, টোকেনাইজেশন ও একই মার্চেন্টের সঙ্গে একাধিকবার লেনদেনের ক্ষেত্রে বারবার কার্ডের তথ্য না দেয়ার ঝামেলা এড়ানো ইত্যাদি। এছাড়া ড্যাশবোর্ড, ভার্চুয়াল টার্মিনাল, অনলাইন রিপোর্টিং সুবিধাসম্পন্ন মার্চেন্ট ম্যানেজমেন্ট পোর্টালও থাকছে। সংবাদ বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code