অভিযোগের তীর ছুড়লো কানাডা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

কানাডা অফিস: প্রতিবেশী দেশগুলোর কাছে এক আতঙ্কের নাম
ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা ‘র’। পাকিস্তান, শ্রীলঙ্কা এবং
নেপাল সকলের অভিযোগ ‘র’ দেশগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ
করে। এমনকি সহিংসতার সঙ্গে জড়িত এমন নিষিদ্ধ গোষ্ঠীগুলোর
সঙ্গেও আঁতাত রয়েছে সংস্থাটির।
গত মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অভিযোগ করেন,
ভারতীয় সরকারি এজেন্টরা জুন মাসে ভ্যাঙ্কুভার শহরতলিতে শিখ
নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে জড়িত ছিল। এরপরই
বিশ্বব্যাপী আলোচনায় আসে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’।
তবে জোরালোভাবে কানাডার এই অভিযোগ অস্বীকার করেছে ভারত।
কানাডাকে সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করার দাবিও করেছে
দিল্লি। তবে অটোয়া বলেছে, তারা মিত্রদের সঙ্গে তথ্য প্রমাণ
শেয়ার করেছে। কিন্তু এর বাইরে তারা এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ
করবে না।
২০০৮ সালের মুম্বাই হামলায় ১৬৬ জন নিহত হওয়ার পর
এজেন্সিটি আরও দৃঢ় আন্তর্জাতিক ভূমিকা পালন করতে সক্ষম
হয়েছিল। ২০০৮ সালের পর ধীরে ধীরে পশ্চিমা দেশগুলোতে তার
আধিপত্য বিস্তার করেছে ভারতীয় গোয়েন্দা সংস্থাটি।
‘র’-এর সঙ্গে সংশ্লিষ্ট চারজন অবসরপ্রাপ্ত এবং দুজন ভারতীয়
নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে কথা বলেছে বার্তা

সংস্থা রয়টার্স। তারা বলেছেন, ২০০৮ সালের মুম্বাই হামলায় ১৬৬
জন নিহত হওয়ার পর এজেন্সিটি আরও দৃঢ় আন্তর্জাতিক ভূমিকা
পালন করতে সক্ষম হয়েছিল। কর্মকর্তারা সংবেদনশীল বিষয়ে
আলোচনা করার ক্ষেত্রে নাম প্রকাশ না করার শর্তে কথা
বলেছেন।

Manual4 Ad Code

চারজন কর্মকর্তা বলেছেন, ২০০৮ সালের পর ধীরে ধীরে পশ্চিমা
দেশগুলোতে তার আধিপত্য বিস্তার করেছে ভারতীয় গোয়েন্দা
সংস্থাটি। বর্তমান এক কর্মকর্তা মুম্বাই হামলায় জড়িত থাকার
জন্য দোষী সাব্যস্ত একজন মার্কিন নাগরিকের প্রত্যর্পণ
নিশ্চিত করতে ভারতের ব্যর্থতাকে র-এর পশ্চিমে তার প্রভাব
বাড়ানোর মূল প্রেরণা হিসেবে উল্লেখ করেছেন।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code