অর্জিত মেধাকে আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগাতে হতে — উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

সিলেট প্রতিনিধি

Manual3 Ad Code

 

লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ০৯ থেকে ১৫তম ব‍্যাচের শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন ২০২৫) দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ লিডিং ইউনিভার্সিটি আর্কিটেকচার স্টুডেন্ট কমিউনিটি এবং বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের যৌথ আয়োজনে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।

বিদায়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এ সময় তিনি বলেন, আজ সময় এসেছে এতোদিনের অর্জিত জ্ঞানকে আর্থসামাজিক উন্নয়ন কাজে নিয়োজিত করার। লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা দানবীর ড. সৈয়দ রাগীব আলীর মানব সম্পদ গড়ার স্বপ্নের বাস্তবায়ন এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দারিদ্র্য এবং বৈষম্যমুক্ত সমাজ গঠনে আজকের শিক্ষার্থীরাই আগামীর নেতৃত্ব দিবে। তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের গ্রুপ স্টাডিজ পদ্ধতিতে শিক্ষা গ্রহণ খুবই প্রশংসনীয়। এসময় তিনি শিক্ষার্থীদের প্রতি মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনূসের ‘থ্রী জিরোস’ বইটির বিষয়াদিও তোলে ধরেন।

Manual1 Ad Code

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভুঁইয়া।

Manual6 Ad Code

লিডিং ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহসিন আলীর সভাপতিত্বে শিক্ষার্থীদের উদ‍্যেশে বক্তব্যে লিডিং ইউনিভার্সিটি আর্কিটেকচার অ‍্যালামনাই এসোসিয়েশনের প্রেসিডেন্ট জশু রঞ্জন ভৌমিক বলেন, স্থপতিদের বাস্তব সম্মত চিন্তা দিয়েই ডিজাইন করতে হয়। তাই এটি একটি আর্ট এবং সায়েন্সের সমন্নয়।
আর্কিটেকচার অ‍্যালামনাই এসোসিয়েশনের
সেক্রেটারি সৈয়দ আহসান শওকত বলেন, শিক্ষকদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে দৃঢ়তার সাথে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে, তাহলেই সফলতা আসবে।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির আর্কিটেকচার স্টুডেন্ট কমিউনিটির উপদেষ্টা ও এক্সেকিউটিভ সদস‍্য এবং অনুষ্ঠান আয়োজক কমিটির কনভেনার ও কো- কনভেনারদেরকে সনদ প্রদান করা হয়। এলামনাই সদস‍্য তাবিয়া মুনতাহা ইশরাত নিজের আঁকা একটি পেইন্টিং উপাচার্যকে উপহার দেন।

Manual6 Ad Code

স্থাপত্য বিভাগের শিক্ষার্থী শেওতি আলম ও মেরাজুল ইসলাম সৌরভের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিল গান, নৃত্যসহ মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। ডেস্ক বিজে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • অর্জিত মেধাকে আর্থসামাজিক উন্নয়নে কাজে লাগাতে হতে -- উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code