অলিম্পিকের মনোনয়ন না পাওয়ায় দেশের দ্রুততম মানবের চিঠি

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  

Manual2 Ad Code

নিশ্চিত হয়ে যায় আসছে টোকিও অলিম্পিকে অ্যাথলেটিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন জহির রায়হান। নৌবাহিনীর এই অ্যাথলেট অংশ নেবেন ৪০০ মিটার দৌড়ে। অ্যাথলেটিকস ফেডারেশন তিন অ্যাথলেট থেকে বাছাই করে জহিরকে। কিন্তু ফেডারেশনের এমন সিদ্ধান্ত মানতে পারেননি আরেক প্রতিযোগী দেশের দ্রুততম মানব মোহাম্মদ ইসমাইল। বৃহস্পতিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসেসিয়েশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে বিষয়টি পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন। অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিবের কাছে চিঠিতে ইসমাইল লিখেছেন, ‘অ্যাথলেট হিসেবে জহির ভালো। কিন্তু সে সবশেষ বাংলাদেশ গেমস ও ইরানের রেজা কাপ প্রতিযোগিতায় অনুপস্থিত ছিল। কিন্তু সেই দুটি প্রতিযোগিতায় আমি আশানুরুপ ফল করেছি। এছাড়া আমি টানা চারবারের দ্রুততম মানব ও জাতীয় রেকর্ডধারী।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code