অল্পের জন্য বেঁচে গেলেন প্রিন্স হ্যারি ও মেগান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

লন্ডন প্রতিনিধি: ২৬ বছর আগে প্যারিসের রাস্তায় পাপারাজ্জির তাড়া খেয়ে গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারান ব্রিটিশ রাজবধূ প্রিন্সেস ডায়না। এবার প্রায় একই ধরণের পরিস্থিতিতে পড়েছেন তার ছোট ছেলে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল।

Manual8 Ad Code

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি পুরষ্কার অনুষ্ঠানে যোগ দেয়ার পর তাড়া খেয়ে অল্পের জন্য দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছে ডিউক ও ডাচেস অব সাসেক্সের গাড়ি। এসময় তাদের সঙ্গে ছিলেন ডাচেসের মা ডোরিয়া রাগল্যান্ড।

Manual8 Ad Code

এক বিবৃতিতে যুবরাজের মুখপাত্র বলেছেন, এই ‘নিরলস অনুসরণ’ দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলেছিল। এতে রাস্তার অন্যান্য চালক, পথচারী এবং পুলিশ অফিসারদের সাথে সংঘর্ষ ঘটার উপক্রম হয়। নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) তাৎক্ষণিক এ ঘটনার কথা নিশ্চিত করেনি।

Manual7 Ad Code

বিবৃতিতে বলা হয়, যদিও একজন বিখ্যাত ব্যক্তির প্রতি জনসাধারণের আগ্রহ থাকা উচিৎ, এতে কখনোই তার সুরক্ষা লঙ্ঘন হওয়া উচিৎ নয়। তাদের ছবির প্রচার ও সেসব ছবি হস্তগতের প্রক্রিয়া একটি অনধিকারপ্রবেশমূলক চর্চাকে উৎসাহিত করে, যা সবার জন্য বিপজ্জনক।

মিস ফাউন্ডেশন উইমেন অফ ভিশন অ্যাওয়ার্ডস নামের ওই পুরষ্কার অনুষ্ঠানটি রাজা চার্লসের রাজ্যাভিষেকের পর এই দম্পতির প্রথম জনসমক্ষে উপস্থিতি ছিল৷

প্রিন্স হ্যারির মা প্রিন্সেস ডায়ানা ১৯৯৭ সালে প্যারিসে ফটোগ্রাফার কর্তৃক তাড়া খেয়ে গাড়ি দুর্ঘটনায় নিহত হন।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code