অষ্টম সন্তানের বাবা হচ্ছেন বরিস জনসন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

লন্ডন প্রতিনিধি: যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন আবারও বাবা হতে চলেছেন। তার স্ত্রী ক্যারি জনসন সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই ঘোষণা দিয়েছেন।

Manual6 Ad Code

এক ইনস্টাগ্রাম পোস্টে ক্যারি লিখেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের পরিবারে নতুন সদস্যের আগমন ঘটছে। এসময় তিনি অন্য দুই সন্তান উইলফ্রেড ও রোমির সঙ্গে তোলা একটি ছবিও পোস্ট করেছেন।

Manual3 Ad Code

এ নিয়ে এই দম্পতি পেতে যাচ্ছে তৃতীয় সন্তান। তবে বরিস জনসন হতে চলেছেন অষ্টম সন্তানের বাবা। কারণ জনসনের আগের স্ত্রীর ঘরে চার সন্তান রয়েছে। অন্যদিকে তার এক প্রেমিকার ঘরেও রয়েছে এক সন্তান। ক্যারি লিখেছেন, গত আট মাসের বেশির ভাগ সময়ে আমি ক্লান্ত অনুভব করেছি। কিন্তু আমরা আর অপেক্ষা করতে পারছি না। উইলফ্রেড আবারও বড় ভাই হতে যাচ্ছে এতে সে খুবই খুশি।

Manual1 Ad Code

এই দম্পতির প্রথম সন্তান উইলফ্রেডের জন্ম হয় ২০২০ সালে। দ্বিতীয় সন্তান রোমির জন্ম হয় ২০২১ সালে। ওই বছরই তারা বিয়ে করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code