অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কমাল ইরান

লেখক: Rumie
প্রকাশ: ১০ মাস আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : অস্ট্রেলিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করার ঘোষণা দিয়েছে ইরান। সম্প্রতি মেলবোর্ন ও সিডনিতে ইহুদি সম্প্রদায়ের স্থাপনায় অগ্নিসংযোগ হামলার পেছনে তেহরানের ভূমিকা থাকার অভিযোগে অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল। এর প্রতিক্রিয়ায় ইরান এই পদক্ষেপ নিয়েছে।বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) তেহরানে এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘাই এই তথ্য জানান। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি আনাদোলু সংবাদ সংস্থার বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে। ঈসমাইল বাঘাই বলেন, অস্ট্রেলিয়ার এই পদক্ষেপের জবাবে ইরানও অস্ট্রেলিয়ার কূটনৈতিক প্রতিনিধিত্বের স্তর কমিয়ে দিয়েছে। তিনি জানান, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ইতোমধ্যে ইরান ছেড়ে গেছেন।বাঘাই অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ এবং ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এটি দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং ইরান কূটনৈতিক সম্পর্ক হ্রাসকে স্বাগত জানায় না। তবে তিনি নিশ্চিত করেন যে, অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় ইরানের কনস্যুলার সেকশন কার্যক্রম চালিয়ে যাবে এবং সেখানে বসবাসরত ইরানি নাগরিকদের প্রয়োজনীয় কনস্যুলার সেবা প্রদান অব্যাহত থাকবে। তিনি ইহুদি-বিদ্বেষের অভিযোগকেও ‘হাস্যকর ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code