অস্ট্রেলিয়া-দ. আফ্রিকার সেমিফাইনাল কি ঠিকঠাক হবে

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক:

Manual2 Ad Code

নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে গতকাল ১২ বছরের অপেক্ষা ফুরিয়েছে ভারত। নিজেরা ফাইনালের টিকিট পেলেও তাদের প্রতিপক্ষ হিসেবে কোন দল আহমেদাবাদে থাকবে তা আজ জানা যাবে।

Manual8 Ad Code

তবে, ভারত কি আজ সত্যি জানতে পারবে? বিশ্বকাপের সূচি অনুযায়ী আজকেই ফাইনালিস্টের নাম জানার কথা কিন্তু মনে এই সন্দেহর কারণ বৃষ্টি। কেননা ইডেন গার্ডেনসে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেদিক থেকে দ্বিতীয় সেমিফাইনালিস্টদের দুই প্রতিপক্ষ অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকাকে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছাড়াও বেরসিক বৃষ্টির সঙ্গে লড়তে হবে।

Manual8 Ad Code

বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে আজ থেকে শনিবার পর্যন্ত কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকে আকাশও মুখভার করে আছে। এখনো বৃষ্টি শুরু না হলেও ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ম্যাচ চলাকালীন ২৫ ভাগ সম্ভাবনা রয়েছে বৃষ্টির। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৬৯ ভাগ।

এতে করে দ্বিতীয় সেমিফাইনাল আজ শেষ না হলেও দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার চিন্তার কোনো কারণ নেই। সেমির জন্য রিজার্ভ ডে রয়েছে। তবে আগামীকালও দুই দলের চিন্তার কারণ থাকবে বৃষ্টি। কেননা শুক্রবার বৃষ্টির সম্ভাবনা আরও বেশি। রিজার্ভ ডেতে বৃষ্টির সম্ভাবনা আজকের থেকে দ্বিগুণ, অর্থাৎ ৫০ ভাগ।

শেষ পর্যন্ত রিজার্ভ ডেতেও ম্যাচের ফল না হয় তাহলে পয়েন্টের হিসেবে ফাইনাল দল চূড়ান্ত করতে হবে। এ ক্ষেত্রে এবার বৃষ্টি ভাগ্য দক্ষিণ আফ্রিকার পক্ষেই থাকবে। অস্ট্রেলিয়ার সমান ১৪ পয়েন্ট পেলেও রানরেটে এগিয়ে থাকায় লিগ পর্বের পয়েন্ট তালিকায় দুইয়ে ছিল প্রোটিয়ারা। সেদিক থেকে আহমেদাবাদের ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ভারতকে পাবে তারা। সঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার ইতিহাস গড়বে প্রোটিয়ারা। অথচ, ১৯৯২ ও ২০০৩ বিশ্বকাপে বৃষ্টির কবলে পড়েই টুর্নামেন্টে থেকে ছিটকে গিয়েছিল তারা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code