অস্ত্র পরীক্ষায় ভারত-পাকিস্তান সংঘাতকে ব্যবহার করেছে চীন

লেখক: Rumie
প্রকাশ: ৫ মাস আগে

Manual8 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় কমিশনের বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, গত মে মাসের ভারত-পাকিস্তান সংঘাতকে সুযোগ হিসেবে ব্যবহার করে প্রতিরক্ষা সক্ষমতা পরীক্ষা ও প্রচার করেছে চীন। মঙ্গলবার (১৮ নভেম্বর) প্রকাশিত ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের রিপোর্টে এ তথ্য উঠে এসেছে। কমিশনটি যুক্তরাষ্ট্রের দুটি প্রধান রাজনৈতিক দল (ডেমোক্র্যাট ও রিপাবলিকান) উভয়ের সদস্য নিয়ে গঠিত। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। রিপোর্টে বলা হয়, চারদিনের ওই সংঘাতে চীনের আধুনিক অস্ত্র ব্যবস্থা-এইচকিউ-৯ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, পিএল-১৫, আকাশ-থেকে-আকাশ ক্ষেপণাস্ত্র এবং জে- ১০ যুদ্ধবিমান— প্রথমবারের মতো সক্রিয় যুদ্ধে ব্যবহার করা হয়। এগুলোকে ‘বাস্তব যুদ্ধক্ষেত্রের পরীক্ষা’ হিসেবে কাজে লাগানো হয়েছে। রিপোর্টে আরও উল্লেখ করা হয়, সংঘাতের কয়েক সপ্তাহ পর চীন পাকিস্তানকে ৪০টি জে-৩৫ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, কেজে-৫০০ বিমান এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code