অ্যান্থলজি সিনেমায় দীঘি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: নায়িকা হিসেবে শুরুটা সন্তোষজনক হয়নি। তাই কিছুটা সময় নিয়ে, নিজেকে প্রস্তুত করে, ভেবেচিন্তে আগাচ্ছেন প্রার্থনা ফারদিন দীঘি। কাজ করছেন গল্পনির্ভর প্রজেক্টে। এর মধ্যে একটি সিনেমার কাজ শেষ করলেন সম্প্রতি। যেটার নাম ‘জীবন জুয়া’।
এটি মূলত অ্যান্থলজি ফিল্ম। অর্থাৎ একই ভাবনার কয়েকটি ভিন্ন গল্পে নির্মিত একটি সিনেমা। ‘জীবন জুয়া’য় মোট তিনটি গল্প থাকছে। এর মধ্যে একটি হলো ‘প্রিয় প্রাক্তন’। সেখানেই কাজ করেছেন দীঘি। তার সঙ্গে আছেন সুদীপ বিশ্বাস দ্বীপ। এটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ওশিন।

Manual3 Ad Code

নির্মাতা বলেন, ‘এই গল্পে আমাদের জীবনে বিভিন্ন সময়ের প্রেম এবং ভালোবাসার প্রতিচ্ছবি দেখা যাবে। প্রধান চরিত্র দুটিকে বিভিন্ন মুহূর্তের গল্পে বাঁধা হয়েছে। দীঘি ও দ্বীপসহ পুরো টিম দারুণ কাজ করেছেন। তাই ভালো কিছুর প্রত্যাশাই করছি।
কিঙ্কর আহসানের লেখা তিনটি ভিন্ন গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘জীবন জুয়া’। প্রযোজনায় অ্যানিমেশন মনস্টার স্টুডিও। পোস্ট প্রডাকশনের কাজ শেষে আগামী দুর্গাপূজায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা চলছে।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code