অ্যাপস্টোরে থ্রেডস নামে আরও একটি অ্যাপ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: টুইটার চালু হওয়ার ১১ বছর পর তার প্রতিদ্বন্দ্বী হিসেবে থ্রেডস নামে (ইনস্টাগ্রামের সহযোগী) একটি অ্যাপ নিয়ে আসেন মেটার সিইও মার্ক জাকারবার্গ। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক মিমিও চালু হয়। তবে এবার ঘটেছে অন্য একটি ঘটনা। থ্রেডস নামে আরও একটি অ্যাপ দেখা গেছে অ্যাপস্টোরে।

Manual4 Ad Code

টেকক্র্যাঞ্চের সূত্রে সংবাদমাধ্যম এনগেজেট জানায়, একই নাম হওয়ায় বিষয়টি একই নামের অপর অ্যাপটির জন্য রীতিমতো আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। অ্যাপটি তৈরি হয় ২০১৯ সালে। কিন্তু গত জুলাইয়েরে ৬ থেকে ১২ তারিখের মধ্যে অ্যাপটি ৮ লাখ ৮০ হাজার বার ডাউনলোড হয়েছে। এতো বেশি ডাউনলোড আগে কখনও হয়নি। থ্রেডস বর্তমানে সবচেয়ে বেশিবার ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় ৫২তম অবস্থানে রয়েছে।

Manual4 Ad Code

এই ঘটনায় অ্যাপটির ওয়েবসাইটে বড় রকমের ট্রাফিকও দেখা গেছে বলে জানায় সংবাদমাধ্যমটি। অ্যাপটি তার ফ্রন্ট পেজে একটি ব্যাজ যুক্ত করেছে। সেখানে লেখা আছে, এটি ইনস্টাগ্রামের সঙ্গে সংশ্লিষ্ট কোনও অ্যাপ নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code