আইএমএফের সতর্কতা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: বিদায়ী বছরের তুলনায় ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি ‘কঠিন’ হওয়ার আভাস দিয়ে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, এই বছর বিশ্বের এক তৃতীয়াংশ মন্দের কবলে পড়তে পারে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, করোনা মহামারির প্রভাবে ২০২২ সালে অস্থিরতার মধ্যে দিয়ে গেছে পুরো বিশ্ব। তবে নতুন বছর সুন্দর আর সম্ভাবনাময় হবে, এমন আশায় বুক বেঁধেছেন অনেকে। কিন্তু চলতি বছর আরও কঠিন হবে বলেছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।

Manual2 Ad Code

সিবিএস নিউজের ফেস দ্য নেশনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির চাকা ধীরগতির হওয়ায় গত বছরের তুলনায় ২০২৩ সাল ‘আরও কঠিন’ হতে যাচ্ছে।’

Manual5 Ad Code

ইউক্রেনে যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার ও চীনে কোভিড ছড়িয়ে পড়ায় বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি হওয়ায় এমন শঙ্কা জেগেছে। এ প্রসঙ্গে আইএমএফের শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমাদের ধারণা অনুযায়ী বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দায় পড়বে। এমনকি যেসব দেশে এই সংকটে নেই, সেসব দেশেও লাখ লাখ মানুষ মন্দার মতো পরিস্থিতির মুখে পড়বে।’

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code