আইনি জটিলতায় পড়ছেন না বিয়াঙ্কা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual6 Ad Code

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টোডটকম অ্যারেনায় ৬৭তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের লাল গালিচায় ক্যামেরার সামনে নগ্ন হয়ে ধরা দেন আমেরিকার র‌্যাপ তারকা কানইয়ে ওয়েস্টের স্ত্রী বিয়াঙ্কা সেনসরি। এই নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল হইচই।

Manual2 Ad Code

ধারণা করা হয়েছিলো, বিয়াঙ্কাকে আইনি জটিলতায় পড়তে হতে পারে। এমনকি হতে পাররে জেলও। কিন্তু না, তাকে কোনও আইনি জটিলতায় পড়তে হচ্ছে না।
লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের একটি সূত্র সোমবার (মঙ্গলবার) টিএমজেডকে জানিয়েছে যে, গ্র্যামি অ্যাওয়ার্ডে উপস্থিত কেউই কানিয়ে ওয়েস্টের স্ত্রীর পোশাক বা তার নগ্ন হওয়া নিয়ে কোনও আনুষ্ঠানিক অভিযোগ করেননি।

ওদিকে লস অ্যাঞ্জেলেস ভিত্তিক আইনজীবী আন্দ্রেয়া ওগুনটুলা পেজ সিক্সকে এ সম্পর্কে বলেছেন, ‘যদিও মিসেস সেনসোরির পোশাক নিঃসন্দেহে খামখেয়ালিপনাকে ছাড়িয়ে গেছে। ক্যালিফোর্নিয়ায় এভাবে ইচ্ছাকৃতভাবে নগ্ন হওয়ার অভিযোগে কেউ আপত্তি জানাতে পারেন। কিন্তু তাই বলে তিনি কোনও ফৌজদারি মামলার মুখোমুখি হবেন এমনটা নয়।
টিএমজেডের তথ্য অনুযায়ী, কানইয়ে এবং বিয়াঙ্কা যখন সঙ্গীতের সবচেয়ে বড় আসরে উপস্থিত হয়েছিলেন, তখন আনশুটজ এন্টারটেইনমেন্ট গ্রুপ, ইনকর্পোরেটেড (এইজি ওয়ার্ল্ডওয়াইড) এবং রেকর্ডিং একাডেমির নিরাপত্তা কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code