আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইসি’র

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থাসহ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার নির্দেশনা দিয়েছে এই সাংবিধানিক প্রতিষ্ঠানটি। সোমবার (১৭ জুলাই) ভোট শেষে নির্বাচন ভবনে ব্রিফিংকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর এ তথ্য জানান।

হিরো আলমের ওপর হামলা প্রশ্নে এই কমিশনার বলেন, ‘আমরা সঠিক অবস্থাটা এখনও জানতে পারিনি। আমরা বিচ্ছিন্নভাবে কিছু তথ্য পেয়েছি। আপনাদের মাধ্যমে কিছুটা জেনেছি। কিছুটা আমাদের সোর্স থেকে পেয়েছি। তারা জানিয়েছে, স্বতন্ত্র প্রার্থী যিনি ছিলেন, অনেক সমর্থকসহ কেন্দ্রের ভেতর ঢোকার চেষ্টা করেছিলেন। উনার সঙ্গে অনেক ইউটিউবার ছিলেন। সেখানে কেবল বৈধ কার্ডধারীরা ঢুকতে পারেন, ইউটিউবাররা তো ঢুকতে পারে না। কিন্তু তিনি প্রচুর ইউটিউবার নিয়ে ঢোকার চেষ্টা করেছেন। প্রায় ৭০ জনের মতো লোক ছিল। তখন পুলিশ তাদের আটকে দিয়েছে।’

Manual6 Ad Code

এই নির্বাচন কমিশনার বলেন, ‘পুলিশ বলেছে প্রার্থী ঢুকতে পারবেন, তার সঙ্গে যারা আছেন তারা ঢুকতে পারবেন না। তখন তিনি সেখানে নাকি পুলিশের সঙ্গে তর্কবিতর্ক করেছেন। পরে পুলিশ তাকে ফিরিয়ে দিয়েছে। অর্থাৎ ভোটকেন্দ্রের মধ্যে কোনও ঘটনা ঘটেনি। কিন্তু রাস্তায় যখন তিনি বের হয়ে আসছেন তখন কে বা কারা ধাওয়া দিয়েছে। আপনারা যেটা বলেছেন শারীরিকভাবে অ্যাসল্ট করেছে। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। এটা আমরা কামনা করি না।’

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code