আইসিসির শাস্তি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual2 Ad Code

স্পোর্টস ডেস্ক: পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেলো। শেষ ম্যাচে ৪৯ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-২ এ সিরিজ ড্র করে ইংল্যান্ড। দুটি করে ম্যাচ জিতে দুই দলই বেশ ভালো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট পেয়েছিল। কিন্তু অ্যাশেজ সিরিজ শেষ হওয়ার পর তারা বড় ধাক্কা খেলো স্লো ওভার রেটের অপরাধে। আইসিসি তাদের ম্যাচ ফি জরিমানা করার পাশাপাশি পয়েন্ট কেটে নিয়েছে।
গত ১৩ জুলাই ডারবানে আইসিসি সম্মেলনে টেস্টে স্লো ওভার রেটের নতুন শাস্তি চালু করে, যা কার্যকর হয়েছে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর সঙ্গে সঙ্গে। সংশোধিত নিয়ম অনুযায়ী, প্রত্যেক দলকে তাদের প্রতি ওভারের জন্য পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানার পাশাপাশি একটি করে ডব্লিউটিসি পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি চালু হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code