“আওয়ামী লীগের নিজস্ব ইতিহাস তৈরির কারখানা নেই” : কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ  “আওয়ামী লীগ নিজস্ব ইতিহাস তৈরি করছে”— বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, “আওয়ামী লীগের নিজস্ব ইতিহাস তৈরির কোনো কারখানা নেই। আওয়ামী লীগ ইতিহাসের মীমাংসিত সত্যের প্রতি শ্রদ্ধাশীল এবং এর চর্চা অনুসরণ করে। ”

Manual1 Ad Code

গতকাল রোববার দুপুরে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

Manual2 Ad Code

ইতিহাস বিকৃতির কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, “মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পূর্বাপর ইতিহাস বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছিল। তারা মুক্তিযুদ্ধের মহানায়ককে বাদ দিয়ে রচনা করতে চেয়েছিল খণ্ডিত ও বিকৃত ইতিহাস।”

Manual8 Ad Code

তিনি আরও বলেন, “হাতের তালু দিয়ে যেমনি সূর্যকে ঢাকা যায় না, তেমনি স্বাধীনতার ইতিহাসও আজ স্বমহিমায় সমুজ্জ্বল। যারা ইতিহাসের পায়ে শিকল পরিয়েছিল, আজ তাদের স্বরূপ উন্মোচিত হচ্ছে। তাই তো তারা বেপরোয়া হয়ে উঠেছে, শুরু করেছে পুরনো খেলা এবং চর্চা করছে অগণতান্ত্রিক পথ।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code